চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।